সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক:

কাতারের দোহায় আজ শুক্রবার (০১ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র। যেখানে একই গ্রুপে পড়ে লিওনেল মেসির আর্জেন্টিনা ও রবের্ত লেভানডোভস্কির পোল্যান্ড।অপরদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পড়েছে অপেক্ষাকৃত সহজ গ্রুপে। নেইমারের দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সুইজারল্যান্ড, ক্যামেরুন ও সার্বিয়াকে।
এদিকে একই গ্রুপে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও এদিনসন কাভানির উরুগুয়ে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের গত বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা দিয়েছিল। তবে এবার উরুগুয়েকে আর ছেড়ে কথা বলবেনা পর্তুগাল। বলা হচ্ছে রোনালদোর এটা শেষ বিশ্বকাপ তাই নিজের সেরাটা দিয়ে খেলতে চান এই সুপার স্টার।

কাতার বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে পড়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ইউরোপের দুই দল সার্বিয়া ও সুইজারল্যান্ড এবং আফ্রিকান দল ক্যামেরুন। রাশিয়া বিশ্বকাপেও একই গ্রুপে ছিল ব্রাজিল ও সুইজারল্যান্ড। সেবার গ্রুপ পর্বে ১-১ গোলে ড্র করেছি দুই দল।

২০১৪ বিশ্বকাপে একই গ্রুপে ছিল ব্রাজিল ও ক্যামেরুন। গ্রুপ পর্বের সেই ম্যাচে নেইমারের জোড়া গোলে ৪-১ গোলে জিতেছিল সেলেকাওরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION