সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ম্যাচের মাঝেই রোজা ভাঙার বিরতি, বুন্দেসলিগায় ইতিহাস

খেলাধুলা ডেস্ক:

বুন্দেসলিগায় চলছিল অগসবুর্গ ও মেইঞ্জ জিরো ফাইভের লড়াই। দ্বিতীয়ার্ধে হঠাৎ রেফারি ম্যাচ কিছুক্ষণের জন্য থামালেন, অগসবুর্গের খেলোয়াড় মোসা নিয়াখাতে পানি পান করলেন। তাতে জার্মানির শীর্ষ ফুটবল লিগে ইতিহাস রচিত হলো।

রোজা রেখেছিলেন নিয়াখাতে। ৬৫তম মিনিটে সূর্য অস্তমিত হওয়ার পর তাকে রোজা ভাঙার সুযোগ দিতেই ম্যাচ কিছুক্ষণ বন্ধ রাখেন রেফারি মাথিয়াস জোলেনবেক।

নিয়াখাতে রোজা ভেঙে কৃতজ্ঞতাস্বরূপ রেফারির সঙ্গে হাত মেলান। আবার শুরু হয় খেলা।

রোজা রাখা খেলোয়াড়দের ধর্মীয় প্রথা মেনে তা ভাঙার জন্য ম্যাচের মাঝপথে তাদের অনুরোধ সাপেক্ষে খেলা কিছুক্ষণ বন্ধ রাখার ব্যাপারে রেফারিদের নির্দেশনা দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন।

ওই ম্যাচটি ২-১ গোলে জিতেছে অগসবুর্গ। ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জেফ্রি গোভিলিউব। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে সিলভান ভিডমার মেইঞ্জকে সমতা ফেরান। কিন্তু দুই মিনিট যেতে আবার লিড নেয় অগসবুর্গ। গোলটি করে রুবেন ভার্গাস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION