বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

চুরিকাঘাতে নিহত। ফাইল ছবি।

ভয়েস ডেস্ক:

চট্টগ্রামে ছুরিকাঘাতে মোহাম্মদ ফাহিম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ইমন নামে আরও এক কিশোর। তার বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরের পাহাড়তলী থানার ঈদগা কাঁচা রাস্তামাথা এলাকায় একটি চা–দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম নগরের মনসুরাবাদ গণপূর্ত বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহত ফাহিমের বাবা মোহাম্মদ জহির  বলেন, তাঁর ছেলেকে যাঁরা মেরেছেন তাঁদের শাস্তি চান। কেন মেরেছেন, তিনি জানেন না।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, পাহাড়তলী থানার পার্শ্ববর্তী নগরের হালিশহর এলাকায় একটি মেলায় বন্ধুবান্ধবের সঙ্গে যায় ফাহিম। মেলা থেকে ফেরার পথে ফাহিমের সঙ্গে বন্ধুদের তর্কাতর্কি হয়। এ ঘটনার জেরে ফাহিম ও তার বন্ধু ইমনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছে ইমন।

ওসি মোস্তাফিজুর রহমান আরও বলেন, কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে স্পষ্ট করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেলা থেকে ফেরার পথে বন্ধুবান্ধবের সঙ্গে তর্কাতর্কির জেরে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION