বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জোবায়দার লিভ টু আপিল খারিজ, জিয়া পরিবারকে হয়রানি করতে : বিএনপি

জোবায়দা রহমান,ফাইল ছবি।

ভয়েস ডেস্ক:

উচ্চ আদালতের আপিল বিভাগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা রহমানের লিভ টু আপিল আবেদন খারিজ হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলের স্থায়ী কমিটি। শুক্রবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্যরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, ‘জিয়া পরিবারকে হয়রানির উদ্দেশ্য থেকেই জোবায়দা রহমানকে মামলায় জড়ানো হয়েছে।’

শনিবার (১৬ এপ্রিল) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের কথা জানাতেই এ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

বিএনপি মনে করে, জোবায়দা রহমানকে দুদকের এই মামলায় জড়ানো ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক’। দলটির দাবি, ‘যে আদেশ প্রদান করা হয়েছে তা ফরমায়েশি বলে প্রতীয়মান হয়।’

সভায় গত ১৩ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দফতর কর্তৃক প্রকাশিত ‘২০২১ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আইন-শৃংখলা বাহিনীর ভূমিকা, বিচার ব্যবস্থায় সরকারী হস্তক্ষেপ সম্পর্কে যে বিশদ বিবরণ দেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা হয়।

সভা মনে করে, এই সরকারের মারাত্মক মানবাধিকার লংঘন, সরকারের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, খুন, নির্যাতনের যে সকল অভিযোগ উঠেছে তা এই রিপোর্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।

সভায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ৩ মে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম’ দিবস পালনের জন্যও সিদ্ধান্ত গৃহীত হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION