সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পেলে আবারও হাসপাতালে ভর্তি

খেলাধুলা ডেস্ক:

ক্যানসারের চিকিৎসা নিতে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। মঙ্গলবার সাও পাওলোর এলবার্ট আইনস্টাইন হাসপাতাল ৮১ বছর বয়সীর সর্বশেষ অবস্থার কথা জানিয়েছে।

পেলের পুরো নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো উল্লেখ করে চিকিৎসকরা বলেছেন, তিনি ভালো আছেন এবং অবস্থা স্থিতিশীল।

পেলে বেশি দিন হয়নি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। গত সেপ্টেম্বরে বৃহদান্ত্রের টিউমার অপসারণ করিয়েছেন। এর পর থেকে হাসপাতালে নিয়মিত যাওয়া-আসা ছিল তিনবারের বিশ্বকাপ জয়ীর। গত ফেব্রুয়ারিতে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়বার পর কেমো নেওয়ার জন্য ভর্তি হতে হয় হাসপাতালে। সেবার অবশ্য বেশি সময় সেখানে থাকতে হয়েছিল।

তাছাড়া ব্রাজিলিয়ান কিংবদন্তি সাম্প্রতিক সময়ে নানা শারীরিক জটিলতাতেও ভুগেছেন। ২০১৫ সালে প্রোস্টেট সার্জারি করাতে হয়েছে। হিপ সার্জারির পর তো ভোগান্তি আরও বেড়েছে। দীর্ঘস্থায়ী ব্যথা তো আছেই, সহায়তা ছাড়াও চলতে ফিরতে পারেন না। এছাড়া ২০১৯ সালেও একবার মূত্রনালির সংক্রমণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION