মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত পিএসজির

বিনোদন ডেস্ক:
লিওনেল মেসি-নেইমার ছিলেন না। তারপরও দাপুটে জয় আটকায়নি পিএসজির। মাউরিসিও পচেত্তিনোর দল আঁজারকে হারিয়েছে ৩-০ গোলে। এই জয়ে শিরোপার নিঃশ্বাস দূরত্বে চলে এলো ফরাসি জায়ান্টরা।

ফ্রেঞ্চ লিগের আরেক ম্যাচে রাতে নঁতের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজির নিকট প্রতিদ্বন্দ্বী মার্শেই। ঘরের মাঠে দুইবার পিছিয়ে পড়েও ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতেছে হোর্হে সাম্পওলির দল।

সেই সঙ্গে পিএসজির শিরোপা জয়ের অপেক্ষাটাও বাড়াল মার্শেই। সাম্পওলির দল নঁতের বিপক্ষে হারলে শিরোপা নিশ্চিত হয়ে যেত পচেত্তিনোর শিষ্যদের। তবে লিগে বাকি পাঁচ ম্যাচের মধ্যে মাত্র এক পয়েন্ট পেলেই চলবে পিএসজির। ১০ বছরের মধ্যে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হবে তারা। সেই সঙ্গে সর্বোচ্চ ১০ বারের মতো লিগ ওয়ান শিরোপা নিয়ে শীর্ষে থাকা মার্শেই ও সেঁত-এতিয়েনকেও ছুঁয়ে ফেলবে পিএসজি।

৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পিএসজির সঙ্গে মার্শেইয়ের ব্যবধান ১৫। ৭৮ পয়েন্ট হলেই শিরোপা নিশ্চিত হবে ফরাসি জায়ান্টদের। অন্যদিকে মার্শেই যদি বাকি থাকা পাঁচ ম্যাচে জিতেও তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ৭৭।

আঁজারের মাঠে বিরতিতে যাওয়ার আগে দুই গোলে এগিয়ে যায় পিএসজি। ২৮তম মিনিটে আশরাফ হাকিমির পাসে বল জালে পাঠান কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত দ্বিতীয় মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন সার্জিও রামোস।

এদিন রাতেই শিরোপা উৎসবে মেতে ওঠার দিকে তাকিয়েছিল পিএসজি। প্রথমার্ধে পিএসজি যখন ২-০ গোলে এগিয়ে তখন অন্য ম্যাচে মার্শেই ২-১ ব্যবধানে পিছিয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে নেয়। আর ৭৭তম মিনিটে মারকুইনহোসের গোলে ৩-০ গোলে ব্যবধানে জিতেও শিরোপা জয় করা হলো না পচেত্তিনোর দলের।

আগামী শনিবার শিরোপা পুনরুদ্ধার করতে পারে পিএসজি। সাতে থাকা লেন্সের বিপক্ষে ড্র করলেই চলবে তাদের। তবে পচেত্তিনোর দল যদি হেরে বসে এবং মার্শেই যদি রেইমসকে হারায় তবে অপেক্ষাটা আরেকটু বাড়বে পিএসজির।

লেন্সের বিপক্ষে ফিরতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। পাঁচ হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। অন্যদিকে গোড়ালির সমস্যার কারণে আঁজারের বিপক্ষে দেখা যায়নি মেসিকে। হাঁটুর চোটে ছিলেন না মার্কো ভেরাত্তি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION