সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত

খেলাধুলা ডেস্ক:

আইপিএলে গত রাতে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাতে দলটি গড়ে ফেলেছে লজ্জার এক রেকর্ড। তবে এর আগেই রোহিত শর্মা গড়েছেন আরও একটি। মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে খেলতে নেমে সবশেষ ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান রোহিত। তাতেই আইপিএলে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটা চলে যায় তার দখলে।

এ বারের আইপিএলে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন রোহিত। প্রথম সাত ম্যাচে পঞ্চাশের দেখা পাননি একটিও। করেছেন যথাক্রমে ৪১, ১০, ৩, ৩৬, ২৮, ৬ ও ০ রান করেছেন। সব মিলিয়ে রান মাত্র ১১৪। গড়টা মাত্র ১৬.২৮!

বাঁহাতি বোলারদের বিপক্ষে দুর্বলতাটা এখন চোখে পড়ছে বাজেভাবে। গতকালও উইকেটটা হারিয়েছেন বাঁহাতি বোলারের কাছেই। ইনিংসের প্রথম ওভার করতে আসা মুকেশ চৌধুরি বলটা ভেতরের দিকে ঢোকাতে চেষ্টা করেছিলেন, সফলও হয়েছিলেন। তাতে রোহিত যান হকচকিয়ে, খেলে বসেন নিয়ন্ত্রণহীন এক শট। ফলে মিড অনে স্যান্টনারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। তাতেই রেকর্ডটা গড়া হয়ে যায় তার।

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ১৪ বার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন রোহিত। তার আগে এই কীর্তি ছিল হরভজন সিং, পার্থিব পাটেল, মনদীপ সিংহ ও পীযূষ চাওলার দখলে। চার জনেই আইপিএলে ১৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

তার দলও গড়েছে রেকর্ড। চলতি আইপিএলে সাত ম্যাচ খেলে হেরেছে সবকটিতে। আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এমন বাজে সূচনা হয়নি আর কোনো দলেরই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION