সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেরিস ৪৭৮তম গোল, পিএসজি চ্যাম্পিয়ন

খেলাধুলা ডেস্ক:

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে শনিবার রাতে লেন্সের মুখোমুখি হয় প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। এই ম্যাচের ৬৮ মিনিটে গোল পান লিওনেল মেসি। যা তার চতুর্থ লিগ ওয়ান গোল আর সিনিয়র ক্যারিয়ারের ৪৭৮তম লিগ গোল। তার গোলে ভর করে পিএসজি ১-১ গোলে ড্র করে লেন্সের সঙ্গে। তবে ড্র করেও চার ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের দশম শিরোপা জয় নিশ্চিত করেছে মেসি-নেইমার-এমবাপেরা।

ম্যাচে মাঠে নামার আগে শিরোপা জয়ের জন্য ১ পয়েন্ট প্রয়োজন ছিল পিএসজির। কিন্তু প্রথমার্ধে তারা জালের নাগাল পায়নি। যদিও নেইমার, এমবাপে ও আশরাফ হাকিমি গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন। কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে দশজনের দলে পরিণত হয় লেন্স। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লেন্সের কেভিন ডানসো।

৬৮ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে নেন মেসি। এ সময় বামদিক থেকে মেসিকে বল বাড়িয়ে দেন নেইমার। মেসি বক্সের বাইরে থেকে বাম পায়ে বাঁকানো শট নেন। বল জালে জড়ায়।

অবশ্য দশজন নিয়ে খেলেও ৮৮ মিনিটে একটি গোল শোধ দেয় লেন্স। এ সময় কোরেন্টিন জিয়ান ৬ গজ বক্সের মধ্য থেকে ডেভিয়ার মাচাদোর সহায়তায় গোল করেন। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে ১ পয়েন্ট প্রয়োজন ছিল মেসির গোলে সেটি নিশ্চিত হয় পিএসজির। আর নিশ্চিত হয় লিগ শিরোপা।

৩৪ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৭৮ পয়েন্ট। ৩৩ ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর সংগ্রহ ৬২ পয়েন্ট। শেষ ৫ ম্যাচ জিতলেও তারা আর পিএসজিকে ধরতে পারবে না।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION