সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কামিন্স

খেলাধুলা ডেস্ক:
জুনে সাত সপ্তাহের জন্য শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া। জুন-জুলাইয়ে লঙ্কানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে অজিরা। তার জন্য তিন ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে থাকলেও টি-টোয়েন্টিতে নেই প্যাট কামিন্স। সীমিত ওভারের এই সিরিজে ২৮ বছর বয়সী এই পেসারকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া পিতৃত্বকালীন ছুটির জন্য শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না অ্যাডাম জাম্পা। প্রথম সন্তানের জন্ম দিতে স্ত্রীর পাশে থাকতে চান তিনি।

পূর্ণাঙ্গ শক্তির স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অজিরা। পাকিস্তানের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে না থাকা খেলোয়াড়রাও ফিরেছেন এই সিরিজে। তিন ফরম্যাটের স্কোয়াডের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া ‘এ’ দলও। মূল দলের সঙ্গে শ্রীলঙ্কা সফর করবে। তারাও দুটি ৫০ ওভারের ও দুটি ৪ দিনের ম্যাচ খেলবে।

অজিদের পূর্ণাঙ্গ প্রধান কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের এটাই হবে প্রথম সফর।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), অ্যাশটন অ্যাগার, মিচেল সোয়েপসন, ঝাই রিচার্ডসন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), কেইন রিচার্ডসন্

অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল সোয়েপসন।

অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজলউড, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, উসমান খাজা, অ্যাশটন অ্যাগার, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, স্কট বোল্যান্ড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল সোয়েপসন।

অস্ট্রেলিয়া ‘এ’ স্কোয়াড: শন অ্যাবট, স্কট বোল্যান্ড, পিটার হ্যান্ডসকম্ব, অ্যারন হার্ডি, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, হেনরি হান্ট, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, নিক ম্যাডিনসন, টড মারফি, জশ ফিলিপ, ম্যাট রেনশ, ঝাই রিচার্ডসন, তানভীর সাঙ্ঘা, মার্ক স্টেকেটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION