সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

 দ্বিতীয়বার ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা সালাহ

মোহাম্মদ সালাহ, ফাইল ছবি।

ভয়েস ডেস্ক:

ইংল্যান্ডে ফুটবল নিয়ে যারা লেখেন, তাদের সংগঠন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ)। এই লেখকদের ভোটে ২০২১-২২ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুল সুপারস্টার মোহামেদ সালাহ।

মিশরীয় আইকন তার ক্যারিয়ারে দ্বিতীয়বার এফডব্লিউএ ভোটে শীর্ষস্থানে থাকলেন। এর আগে রোমা থেকে এসে প্রথম মৌসুমেই (২০১৭-১৮) এই স্বীকৃতি পান ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। ওইবার লিগে ৩২টিসহ সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন সালাহ, যা কোনো ফুটবলারের অভিষেক মৌসুমে রেকর্ড।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচ খেলে ২২ গোল তার এবং অ্যাসিস্ট ১৩টি। সালাহর নৈপুণ্যে লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে লিভারপুল, বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির চেয়ে এক পয়েন্ট পেছনে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অলরেডদের জার্সিতে এই মৌসুমে ৪৪ ম্যাচে ৩০ গোল তার।

এরই মধ্যে লিভারপুল জিতেছে লিগ কাপ। এছাড়া এফএ কাপের ফাইনালেও তারা, আর চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও এক পা দিয়ে রেখেছে।

লিভারপুলের ফরোয়ার্ড ৪৮ শতাংশ ভোট পেয়ে সেরা হয়েছেন। ম্যানসিটির কেভিন ডি ব্রুইনা ও ওয়েস্ট হ্যামের ডেকলান রাইসকে পেছনে ফেলেছেন ক্লাবের ইতিহাসে দ্রুততম একশ লিগ গোলের মালিক।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION