বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপির কাজ হলো গুজব ও মিথ্যাচার করা-তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী অপশক্তিকে সাথে নিয়ে মিথ্যাচার করা আর গুজব রটানোই এখন বিএনপির রাজনীতি।

শুক্রবার বিকেলে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এখন সবাই আওয়ামীলীগের নৌকায় উঠতে চাই জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, সাড়ে ১৩ বছরের উন্নয়ন যজ্ঞ দেখে সবাই নৌকায় উঠতে চাই। তাই বলে তাদের নৌকায় উঠতে দেয়া যাবে না। মাদক কারবারি, ভূমিদস্যু, উড়ন্ত পাখি তাদের স্থান আওয়ামীলীগে নেই। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী ও দলের বিপদে হাল ধরবেন এমন কর্মীকে নেতৃত্বে আনার পরামর্শ তার। কোন এক নেতার অনিয়মকে বর্দাস্ত করা হবে না। প্রয়োজনে তাকে দল থেকে বের করে দেয়া হবে।

করোনাকালে আওয়ামীলীগ ২ হাজার নেতাকর্মী হারিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, করোনার দুই বছর মাঠে আওয়ামীলীগ ছাড়া আর কেউ ছিল। বিএনপি-জামায়াত বা তাদের অন্যকোন দল করোনায় দেশের মানুষের পাশে দাড়ায়নি। শুধু আওয়ামীলীগ তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। দেশের মানুষের পাশে দাড়াতে গিয়ে দুই হাজার নেতাকর্মীকে হারাতে হয়েছে।

আ’লীগ কোন বদ্ধ জলাশয় নয় জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে আওয়ামীলীগের শক্তঘাটি তৈরি হয়েছে। এখন শুধু আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বিজয় নিশ্চিত করা। সাড়ে ১৩ বছরের উন্নয়যজ্ঞ দেশের জনগণের কাছে পৌছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান মন্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মুজিবুল ইসলামসহ অন্যান্যরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION