সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এপ্রিলের সেরা রোনালদো

খেলাধুলা ডেস্ক:

সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউানাইটেডের। চ্যাম্পিয়ন্স লিগের লড়াই থেকেও ছিটকে পড়েছে ইংলিশ জায়ান্টরা।এপ্রিল মাসে ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ইউনাইটেড। তবে দলগত পারফর‌ম্যান্স খারাপ হলেও ইংলিশি প্রিমিয়ার লিগের এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে প্রথম মৌসুমেই ভিন্ন দুই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন পর্তুগিজ সুপারস্টার। গত বছরের সেপ্টেম্বরের পর এবার এপ্রিলের সেরা সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন।

এই পুরস্কার গ্রহণ করে রোনালদো লিখেছেন, ‘আমার দ্বিতীয় প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার, সবমিলিয়ে ক্যারিয়ারে ষষ্ঠ। আজকে আমি আমার শুরুর দিনগুলোর মতোই খুশি। জয় ও সাফল্যের ক্ষুধা কখনও কমে না আমার। সবাইকে ধন্যবাদ যারা এটি সম্ভব করেছেন। ’ প্রিমিয়ার লিগে রোনালদো বাকি চারবার এই পুরস্কার জেতেন ইউনাইটেডে নিজের প্রথম অধ্যায়ে। ২০০৬ সালে নভেম্বর ও ডিসেম্বরের সেরা হওয়ার পর ২০০৭-০৮ মৌসুমে জানুয়ারি ও মার্চের সেরা হন তিনি।

এবার জিতে স্টিভেন জেরার্ডের পাশে বসেছেন রোনালদো। সার্জিও অ্যাগুয়েরো ও হ্যারি কেইন কেবল এই পুরস্কার তাদের চেয়ে বেশি জিতেছেন।
ব্যক্তিগত জীবনে এপ্রিল মাসে বড় এক ধাক্কা হজম করতে হয়েছে রোনালদোকে। সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে ছেলেকে হারান তিনি। সেই কষ্ট বুকে চাপা দিয়ে মাঠে ফেরার ম্যাচে আর্সেনালের বিপক্ষে গোল করেন তিনি। যেটি ছিল প্রিমিয়ার লিগে তার শততম গোল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION