বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ফখরুলের মন্তব্য, দেশ দ্রুত শ্রীলঙ্কায় পরিণত হতে যাচ্ছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশের অবস্থা দ্রুতই শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, এ দেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতে হতে বাধ্য এর কারণ হচ্ছে, এখানকার অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এ দেশে ঋণ বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ জনগণের ঘাড়েই চাপানো হচ্ছে। এসব কারণে দেশে সমস্যা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং মানুষ পথে নামতে বাধ্য হবে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি এলাকায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত’ দুই যুবদল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকারের পদত্যাগ করা উচিত উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী নিজে একজন বড় ব্যবসায়ী। ওনার ব্যবসায়ীদের চরিত্র সম্পর্কে ধারণা থাকা উচিত ছিল। সে ক্ষেত্রে ব্যবসায়ীদের বিশ্বাস করা মানে তাদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সরকারের পরিচ্ছন্ন মদদে এই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। তাদের সিন্ডিকেট দায়ী এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তারা সম্পূর্ণভাবে এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। তাদের পদত্যাগ করা উচিত কারণ গোটা দেশের মানুষ জানে তাদের সব ক্ষেত্রে ব্যর্থতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, টাকা পাচার, অর্থনৈতিক ধ্বংস করে দেওয়া, সব মিলিয়ে তাদের পদত্যাগ করা উচিত।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলার অন্য সংগঠনের নেতারা।

এর পরে বিভিন্ন সময় আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ও আহত ১০ জন নেতা কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION