সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইনজুরিতে আইপিএল থেক ছিটকে গেছেন কামিন্স

খেলাধুলা ডেস্ক:
বোলিংয়ে দুর্দান্ত ভূমিকা রাখার পাশাপাশি ব্যাট হাতেও আগ্রাসী ভূমিকায় দেখা গেছে ডানহাতি ব্যাটার কামিন্সকে। ১৪ বলে হাফ সেঞ্চুরি করার মধ্য দিয়ে রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন আইপিএলে সবচেয়ে কম বলে অর্ধশতক বাগিয়ে নেয়া ক্রিকেটার হিসেবে।
হিপ ইনজুরিতে আইপিএল থেক ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেইসার প্যাট কামিন্স। শুক্রবার দেশে ফিরে গিয়েছেন অজি এই তারকা ক্রিকেটার।

দেশে ফেরার পরপরই ইনজুরি কাটিয়ে ফিরতে পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন কামিন্স, তবে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, খুব একটা গুরুতর নয় তার ইনজুরি।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের চলতি আসরে পাঁচটি ম্যাচ খেলেছেন তারকা এই পেইসার। বল হাতে পাঁচ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

বোলিংয়ে দুর্দান্ত ভূমিকা রাখার পাশাপাশি ব্যাট হাতেও আগ্রাসী ভূমিকায় দেখা গেছে ডানহাতি ব্যাটারকে। ১৪ বলে হাফ সেঞ্চুরি করার মধ্য দিয়ে রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন আইপিএলে সবচেয়ে কম বলে অর্ধশতক বাগিয়ে নেয়া ক্রিকেটার হিসেবে।

দল ইতোমধ্যেই প্লে অফ থেকে ছিটকে পড়েছে। সে কারণে নিজের ইনজুরির দিকে নজর দিতে দেশে ফিরে গেছেন তারকা এই পেইসার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION