সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত

খেলাধুলা ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অল রাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। ৪৬ বছর বয়সী সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় মারা যান। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে বলে পুলিশের প্রতিবেদনে জানা গেছে। চিকিৎসকরা সাবেক এ ক্রিকেটারকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু গুরুতর আঘাত পাওয়ায় বাঁচানো সম্ভব হয়নি তাকে।

অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে তার সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট, পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডারসহ একে একে শোক জানাচ্ছেন অনেকে।

তিনি ১৯৯৮ থেকে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮ ওয়ানডে এবং ১৪টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অ্যান্ড্রু সাইমন্ডসের জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে। ইংলিশ বাবা-মায়ের সঙ্গে ছোটবেলাতেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই হার্ড হিটার ব্যাটসম্যান। পরে সেখানেই শুরু করেন ক্রিকেট, ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করে অস্ট্রেলিয়া জাতীয় দলেও জায়গা করে নেন।

১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সামইন্ডসের টেস্ট অভিষেক ২০০৪ সালে। এই অলরাউন্ডার ২৬ টেস্টে ৪০.৬১ গড়ে করেছেন ১,৪৬২ রান, আর উইকেট ২৪টি। ওয়ানডেতে ছিলেন অবশ্য দুর্দান্ত, ১৯৮ ম্যাচে ৫,০৮৮ রানের সঙ্গে পেয়েছেন ১৩৩ উইকেট। সাইমন্ডস অস্ট্রেলিয়ার ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION