বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রয়োজনে জান দিতে হবে , গুলি খেতে হবে : নজরুল ইসলাম খান

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘লড়াইয়ের ময়দান নির্ধারণ করবে কে কতো বড় বীর। জান দিতে হবে প্রয়োজনে, গুলি খেতে হবে এবং মার খেতে হবে। কিন্তু পিছিয়ে যাওয়া চলবে না।’

রবিবার ( ১৫ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা আবদুর মতীনের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

সরকার পতনের লড়াইয়ে অনেকেই দালালি করবে বলে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘লড়াইয়ের ময়দানে দেখবেন, অনেকেই নতুন যুক্ত হবে, অনেকেই ঝরে যাবে। অনেকেই দালালি করবে, অনেকেই ষড়যন্ত্রের শিকার হবে। আবার অনেকেই লোভে পড়বে। তারপরে যারা সাচ্চা গণতান্ত্রিক, জনগণের পক্ষের শক্তি- তারা অবশিষ্ট থাকবে। সেই অবশিষ্ট সৎ, নিষ্ঠাবান, সংগ্রামী, গণতান্ত্রিক এবং জনগণের পক্ষের মানুষগুলোকে নিয়ে হবে সংগ্রাম। তারা এক সঙ্গে দেশ চালাবে।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘লড়াই ও সংগ্রামের মাধ্যমে সরকারকে অপসারণ ছাড়া আর কোনও পথ নাই। আপনি আলোচনা করে এবং যুক্তি দিয়ে তাকে বুঝাতে পারবেন না। কারণ তারা জানে যে, জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই। আর ভবিষ্যতে যদি নির্বাচন হয় তাহলেও তারা ক্ষমতায় আসতে পারবে না।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION