সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাকিবের দ্বিতীয় আঘাত: লঙ্কানরা দিশেহারা

খেলাধুলা ডেস্ক:

উইকেটের এক প্রান্ত আগলে সেঞ্চুরির দিকে ব্যাট চালাতে শুরু করা দিমুথ কারুনারত্নেকে ফেরান সাকিব। দুর্দান্ত এক আর্ম বলে বিভ্রান্ত হয়ে স্টাম্প হারান লঙ্কান দলপতি।
ঘরের উইকেটের সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই লঙ্কানদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার শিবিরে দিনের শুরুতে এবাদতের আঘাতের পর উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।

দিনের প্রথম ওভারেই কাসুন রাজিথাকে ফেরান এবাদত। দ্বিতীয় বলেই তাকে বোল্ড করে পতন ঘটান লঙ্কানদের তৃতীয় উইকেটের।

এরপর উইকেটের এক প্রান্ত আগলে সেঞ্চুরির দিকে ব্যাট চালাতে শুরু করা দিমুথ কারুনারত্নেকে ফেরান সাকিব। দুর্দান্ত এক আর্ম বলে বিভ্রান্ত হয়ে স্টাম্প হারান লঙ্কান দলপতি।

মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৮০ রান। এর মধ্য দিয়ে ১৬৪ রানে চতুর্থ উইকেটের পতন ঘটল শ্রীলঙ্কার।এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৪৩ রান।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION