বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ছাত্র লীগ রাজনীতি মোকাবেলায় সন্ত্রাসের আশ্রয় নিয়েছে:ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

ছাত্রলীগের হামলায় শতাধিক ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে গিয়ে এ দাবি করেন তিনি। রাজধানীর শমরিতা হাসপাতালে যান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসীরা ভয়াবহ তাণ্ডব চালিয়ে শতাধিক ছাত্রনেতা ও কর্মীকে আহত করেছে। এমনকি হাইকোর্টের ভেতরে ঢুকে খুঁজে খুঁজে বের করে মেরেছে। নারীদেরও তারা রেহাই দেয়নি।

আহতদের মধ্যে শমরিতা হাসপাতালে ৫০ জনের বেশি ভর্তি রয়েছেন বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, এছাড়া অন্য হাসপাতালেও অনেকে রয়েছেন। প্রত্যেকে আহত হয়েছেন মারাত্মকভাবে। এদের মধ্যে দুজন আইসিইউতে।

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে। এ ঝড় দমন করার জন্য তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে ছাত্রদের যারা আক্রমণ করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION