বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
তথ্য ও সম্প্রসার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে আলোচনা অব্যাহত রয়েছে।
শুক্রবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টারদিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সারা দেশের আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত ‘আবৃত্তি উৎসব’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ আরও বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের নেতাকর্মীরা কিছু বহির্রাগতদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এর পেছনেও তারেক জিয়ার হাত রয়েছে।
মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়ে কারাগারের বাইরে রেখেছে। কিন্তু, বিএনপির নেতাকর্মীরা তা বুঝতে ব্যর্থ হয়েছে। বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি যে ভাষায় কথা বলছেন এতে আমাদের গভীরভাবে ভাবতে হচ্ছে এবং খালেদা জিয়াকে পুনরায় কারাগারে পাঠাতে জনগনের পক্ষ থেকে দাবী উঠছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেছেন, পদ্মাসেতু শুধু উন্নয়নযজ্ঞ নয় এটি বাংলাদেশের সক্ষমতার প্রতিক। এছাড়া বিএনপি ও ড. ইউনূছসহ ষড়যন্ত্রকারীদের গাত্রদাহ। এটি নিয়ে এখন আর কেউ মূখ খুলেন না। কারণ স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায়।
ড. হাছান মাহমুদ বলেন, তারেকক রহমানের নির্দেশে বিএনপি দেশে আবারো একটি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্টের সামনেও তাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারেক রহমান নিজেই দন্ডপ্রাপ্ত আসামী। তাকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়টিও দেখছে সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অধ্যাপক ড. অনুপম সেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, অভিনয় শিল্পী জয়ন্তী চক্রবর্তী, কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা নূরুল আবছার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয়। এতে সারাদেশের কবি ও লেখকরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ