বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ছাত্রদল নেতাদের অব্যাহত হামলা প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পেকুয়া উপজেলা ছাত্রলীগ।
২৯ মে (রবিবার) বিকাল ৩টার দিকে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহেতেশামুল হক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, সিঃসহ সভাপতি এমরানুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক সাদ্দাম হোছাইন, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রেজা সাজিদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আজিম নিলয়, রাজাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাসান সাবিদ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি ও ছাত্রদলের দ্বারা সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা অব্যাহত রাখায় ও সকল অরাজকতার জবাব দিতে পেকুয়া উপজেলা ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছে এবং থাকবে। সকল অপশক্তিকে রুখে দিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত। এরপরও ছাত্রদলের সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখলে তা শক্তহাতে দমন করা হবে।
এছাড়াও ছাত্রলীগ সাধারণ সম্পাদক এহেতেশামুল হক বলেন, ছাত্রদল সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চরম কঠুক্তি করেছে। তার জন্য ক্ষমা না চাইলে ছাত্রদলকে যেখানে পাওয়া যাবে সেখানেই জবাব দেয়া হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা, ইউনিয়ন, কলেজ ও স্কুল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ