সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কি সিদ্ধান্ত নিবেন মমিনুল

মুমিনুল হক, চট্টগ্রাম টেস্টে শতকের পর।

খেলাধুলা ডেস্ক:

মমিনুল হককে অধিনায়ক করার পর দেশের ক্রিকেটে বৈপ্লবিক কোনো পরিবর্তন তো হয়নি, বরং বাংলাদেশ হারিয়েছে একজন সেরা টেস্ট ব্যাটারকে। যিনি দেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান, সেই মমিনুল অধিনায়ক হওয়ার পর যেন ব্যাট করতে ভুলেই গেছেন। বিশেষজ্ঞদের মতে, নেতৃত্বের চাপেই মমিনুলের এই হাল। মমিনুলের নেতৃত্ব নিয়ে ভাবছে বিসিবিও।

আজ সোমবার মিরপুর শের-ই-বাংলায় সাংবাদিকদের বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘অধিনায়কত্ব বাড়তি একটা চাপ অবশ্যই। ব্যাটিং করার সময় সে রান না পাওয়ায় হয়তো বাকিদের অনুপ্রাণিত করতে সমস্যা হচ্ছে। যেহেতু রান করছে না, একটা হীনম্মন্যতা থাকতে পারে। সেটা থেকেই হয়তো চাপ বেশি হয়ে যাচ্ছে। ব্যাটিংয়েও এর একটা প্রভাব পড়তে পারে। হয়তো সে সিদ্ধান্ত নেবে কোনটা হলে ওর ভালো হয়। এটা নিয়েই আমাদের সঙ্গে বসার কথা আছে। প্রেসিডেন্ট সাহেব আসুক, এটা নিয়ে আলাপ করব। ‘

জালাল ইউনুসের কথাতেই পরিষ্কর যে, মমিনুলের ক্যাপ্টেন্সি নিয়ে একটা সিদ্ধান্ত হলেও হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট শেষে মমিনুল তার অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বৈঠক করেছিলেন। আরো একবার সেই বৈঠক হবে। মমিনুলকে অধিনায়ক করেই উইন্ডিজ সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। কিন্তু জালাল ইউনুসের কথায় বোঝা গেল, সেই দলের নেতৃত্বে পরিবর্তন আসতেও পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION