শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

হ্নীলায় বিদ্যুতের তাঁরে জড়িয়ে বন্য হাতির মৃত্যু

জাহাঙ্গীর আলম, টেকনাফ:

টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাতে মরিচ্যা ঘোনা এলাকায় দুই পাহাড়ের পাদদেশে অবস্থিত বৈদ্যুতিক সংযোগ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই হাতির মৃত্যু হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, খাবারের সন্ধানে পানখালীর খন্ডা কাটাহাতি এলাকা হতে মরিচ্যা ঘোনা এলাকায় যাওয়ার পথে দুই পাহাড়ের পাদদেশে অবস্থিত বৈদ্যুতিক খুঁটির সংযোগ লাইনে স্পৃষ্ট হয়ে মারা যায় হাতিটি। ভোরবেলা বৈদ্যুতিক খুঁটির পাশে হাতির মৃতদেহ দেখতে পেলে দ্রুত প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আশিক মাহমুদ বলেন, টেকনাফের বিদ্যুৎ বিভাগ অবৈধভাবে পাহাড়ের ভেতরে বনাঞ্চল এলাকায় বিদ্যুৎ সরবরাহের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের সাথে সমন্বয় না করে নিয়ম বহির্ভূত বনাঞ্চল এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপন করায় পাহাড়ি বণ্যপ্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া মৃত হাতির সৎকারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয় হ্নীলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, উখিয়া-টেকনাফে অধ্যুষিত বিপুল পরিমাণ রোহিঙ্গা শরণার্থী বসবাসের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে পাহাড়ের সবুজ অরণ্য। নষ্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। যার কারণে দেখা দেয় পাহাড়ি জীবজন্তুর খাদ্য সংকট। এমন অবস্থায় খাদ্যের সন্ধানে পাহাড়ি জীবজন্তুরা লোকালয়ে বেড়িয়ে আসলে তাদের জীবনে নেমে আসে অশনি সংকেত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION