সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কোর্তোয়ার ফলক ‘উপড়ে’ ফেলল অ্যাটলেটিকো মাদ্রিদ

খেলাধুলা ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ‘সম্মান’ চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক থিবো কোর্তোয়া। তবে তারই সাবেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ সম্মান তো দূরের কথা, উল্টো ‘অসম্মান’ করে বসেছে। এক সময় রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বীদের হয়ে খেলেছেন কোর্তোয়া, তাই রিয়ালকে শিরোপা জেতানোয় সামনে থেকে অবদান রাখার বিষয়টি মেনে নিতে পারেননি অ্যাটলেটিকো মাদ্রিদ কর্তারা, সেজন্য এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন তারা।

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে বিভিন্ন সময়ে ক্লাবটির হয়ে খেলা সেরা ফুটবলারদের সম্মানে ‘ওয়াক অব লিজেন্ডস’ রয়েছে। ক্লাবের হয়ে অন্তত ১০০ ম্যাচ খেলা সব ফুটবলারদের ফলক আছে সেখানে। চেলসি থেকে ধারে ২০১১-১৪ সাল পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদে হয়ে ১৫৪ ম্যাচ খেলা কোর্তোয়ার ফলকও ছিল।

২০১৩-১৪ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সে সময় অ্যাটলেটিকোর হয়ে ফাইনাল হারা কোর্তোয়া এবার রিয়াল মাদ্রিদের হয়ে ফাইনালে মাঠে নামার আগে বলেছিলেন, এখন তিনি ইতিহাসের সঠিক পক্ষে রয়েছেন।

কোর্তোয়ার এই মন্তব্যকে সহজভাবে নিতে পারেননি অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকরা। তারা ওয়াক অব লিজেন্ডস থেকে তার ফলক অপসারণের দাবি জানিয়েছিলেন। অ্যাটলেটিকো মাদ্রিদ প্রেসিডেন্ট এনরিক সেরেজো তাদের সেই দাবিতে সায় দিয়ে বলেছেন, ‘কোর্তোয়ার ফলক অপসারণ করতে চাইলে কুড়াল-বেলচা নিয়ে সেটা উপড়ে ফেলুন।’

ক্লাব প্রেসিডেন্টের বক্তব্যের কয়কে ঘণ্টা পরেই কোর্তোয়ার ফলক অপসারণ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION