সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আর্জেন্টিনা বনাম ইতালি: মেসি ‘এক সেকেন্ডে’ খেলা পাল্টে দিতে পারে

মেসি,ফাইল ছবি

খেলাধুলা  ডেস্ক:

পিএসজির হয়ে এ মৌসুমে তেমন ভালো খেলতে পারেননি লিওনেল মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে মাত্র ১১ গোল। আর্জেন্টাইন তারকার নামের পাশে সংখ্যাটা কি মানানসই? অবশ্যই না।

তবে মেসির ৩৪ বছর বয়সটির দিকেও তাকাতে হবে। এ বয়সে অনেকে বুট তুলে রাখেন কিংবা অবসর নেওয়ার ভাবনাটা চলে আসে। কিন্তু মেসি এখনো খেলে যাচ্ছেন এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড যে আগের মতোই বিপজ্জনক, তা ‘লা ফিনালিসিমা’র আগে সেটিই স্মরণ করিয়ে দিয়েছেন ইতালি কোচ রবার্তো মানচিনি।

লন্ডনের বিখ্যাত মাঠ ওয়েম্বলিতে আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে লা ফিনালিসিমায় ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ইউরো ও কোপা আমেরিকাজয়ী দুই দলের ম্যাচ আয়োজন নিয়ে বহু আগেই চুক্তি হয়েছিল দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক উয়েফার। এর মধ্য দিয়ে ২৯ বছর পর ফুটবলপ্রেমীরা দেখতে যাচ্ছেন ‘কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস’ প্রতিযোগিতার তৃতীয় কিস্তি।

১৯৮৫ ও ১৯৯৩ সালেও দুই দফা আয়োজিত হয়েছিল এ ম্যাচ। ১৯৮৫ সালে কোপা চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারায় ইউরোজয়ী ফ্রান্স। আট বছর পর ১৯৯৩ সালে তখনকার ইউরোজয়ী ডেনমার্ককে হারায় কোপাজয়ী আর্জেন্টিনা। প্রায় তিন দশক পর এবারের ‘ফিনালিসিমা’র আগে কাল সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কথা বলেছেন মানচিনি।

সাতবারের বর্ষসেরা ফুটবলারকে এখনো ‘বিশ্বসেরা’ বলেই মনে করেন ইতালি কোচ, ‘আমার মতে, সে সম্ভবত বিশ্বসেরা। ইতালিতে আমরা ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কাটিয়েছি অনেক বছর। মেসি তার মতোই। সে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার।’

পিএসজির হয়ে মেসি এবার কেন ভালো করতে পারেননি, সে ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করলেন মানচিনি। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো থেকে পিএসজি বিদায় নেওয়ার পর লিগ আঁ-তে সমর্থকদের দুয়োর শিকার হন মেসি।

মানচিনির ব্যাখ্যা, ‘এ মৌসুমে সে অনেক গোল করতে পারেনি। এর কারণ সম্ভবত ক্লাব ও বসবাসের জায়গা পাল্টানো। তার আরও সময় প্রয়োজন। কিন্তু আমার মতে, সে-ই বিশ্বসেরা। কাল (আজ রাতে) আমাদের মনোযোগী হতে হবে। কারণ, সে (মেসি) এক সেকেন্ডের মধ্যে খেলা পাল্টে দিতে পারে।’

ইতালি রক্ষণে মেসিকে বোতলবন্দী রাখার দায়িত্ব ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চির ওপর। ওয়েম্বলিতে মুখোমুখি হওয়ার আগে জুভেন্টাসের এই সেন্টারব্যাকও মেসির প্রশংসায় পঞ্চমুখ, ‘মেসির বিপক্ষে বেশ কয়েকবার খেলার সৌভাগ্য হয়েছে। সে অনেকবার ব্যালন ডি’অর জিতেছে। অর্থাৎ নিজের যোগ্যতাটা সে দেখিয়েছে…তার মানের খেলোয়াড়ের জন্য প্রশংসাসূচক শব্দ খুঁজে পাওয়া কঠিন। সে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েই অন্যতম সেরা ফুটবলার। তাকে সম্মান জানাতেই হবে। আর্জেন্টিনা দল ও তাকে আমাদের থামাতেই হবে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION