সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাকিব আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক 

সাকিব আল হাসান,ফাইল ছবি।

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক এখন সাকিব আল হাসান। মুমিনুল হক টেস্ট দলের দায়িত্ব ছাড়ায় তাঁর জায়গায় সাকিবকে অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া সাকিবের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মুমিনুলের নেতৃত্বে ১৭টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতে, ড্র ২টি। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টিও আছে, বাকি দুইটি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মুমিনুল।

সাকিব টেস্ট দলের অধিনায়ক ছিলেন আগেও। তাঁর ওপর আইসিসির বহিষ্কারাদেশের কারণে ২০১৯ সালের অক্টোবরে মুমিনুলকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়। এর আগে দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব, জয় তিনটিতে ও হার ১১টিতে।

২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার চোটের কারণে সিরিজের মধ্যেই আপৎকালীন অধিনায়ক করা হয় সাকিবকে। সেটাই তাঁর প্রথম নেতৃত্বে আসা। সাকিবের দ্বিতীয় মেয়াদের অধিনায়কত্বের শুরু ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। আরেকটি ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আরও একবার টেস্টের নেতৃত্ব উঠল সাকিবের হাতে।

আগামী ১৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। অর্থাৎ অধিনায়ক সাকিবের দেখা আগামী ১৬ জুনই মিলবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION