শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

মৃত্যুর আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন কেকে

বিনোদন ডেস্ক:

হঠাৎ মৃত্যুর পর ময়নাতদন্ত হয় কেকের দেহের, এটাই স্বাভাবিক। তার আগেই ক্ষুব্ধ ভক্তরা বলে ফেলেছিলেন, এ স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা। অতিরিক্ত জনসমাগম, অব্যবস্থাপনা আর গরমেই নাকি হার্ট অ্যাটাক হয়েছিল কেকের।

কিন্তু কলকাতার এসএসকেএম হাসপাতালের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, কেকের ‍মৃত্যু মাইকোকার্ডিয়াল ইনফ্র্যাকশন ওরফে হার্ট অ্যাটাকেই হয়েছে। তার মুখ বা মাথায় আঘাতের চিহ্নের কারণে নয়।

এর বাইরে আর কোনও অস্বাভাবিকতা খুঁজে না পেলেও চিকিৎসকরা জানালেন, কেকে আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। যার ফলশ্রুতিতেই মঙ্গলবার (৩১ মে) কলকাতার নজরুল মঞ্চে রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। পরে সেখান থেকে সোজা চলে যান গ্র্যান্ড হোটেলে। অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।চিকিৎসকরা অবশ্য বলেছেন, মৃত অবস্থাতেই আনা হয়েছিল কুন্নাথ কুমার কেকে-কে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION