বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

করোনায় ২৪ ঘণ্টায় ২৯ জন আক্রান্ত

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে, একই সময়ে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৩ হাজার ৫৮০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ৩০ মে করোনায় ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২৩ মে করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION