রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে ৩নং সতর্ক সংকেত, ভারী বৃষ্টিপাত

ভয়েস প্রতিবেদক:

বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত থাকায় কক্সবাজারে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। শুক্রবার দুপুর থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

শুক্রবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।

এদিকে সতর্ক সংকেতে কক্সবাজারে অবস্থান করা পর্যটকদের আনন্দ মাটি হয়েছে। সাগর উত্তালের কারণে তাদের সমুদ্রস্নান কিংবা পানিতে নামার ক্ষেত্রে সর্তক করছে ট্যুরিস্ট পুলিশ।

আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া বলেন, ‘বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে সাগরে সতর্ক সংকেত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা আতঙ্কে রয়েছে। কক্সবাজার সমুদ্রেসৈকতে ঘুরে বেড়ানোসহ সমুদ্রস্নান ও আনন্দ মাটি হয়ে গেছে বলে জানান একাধিক পর্যটক।

কক্সবাজার ট্যুরিস্ট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘সাগর উত্তাল থাকার কারণে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রয়েছে। ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সজাগ রয়েছে। পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সমুদ্রের উত্তাল অবস্থা কমে গেলে দর্শনার্থীরা আবার আনন্দ করতে পারবে। পর্যটকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION