বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নেওয়ার কোনো বিকল্প নেই

ওবাইদুল কাদের, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

পদ্মা সেতু নির্মাণে বিরোধিতাকারী বিএনপিসহ সব রাজনৈতিক দলকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ জুন) সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ক্ষমতার মসনদে বসার যে রঙিন খোয়াব দেখছে বিএনপি, তা দুঃস্বপ্নে পরিণত হবে। বিএনপি একটা বড় দল। তারা নির্বাচনে আসুক আমরাও চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নেওয়ার কোনো বিকল্প নেই।

দেশ-বিদেশে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি, ১৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাবে, এ ধরনের বক্তব্য যারা দিচ্ছে তাদের সামলানোর জন্য বিএনপি মহাসচিবকে আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতাকর্মীদের সামলান না হলে পরিণতি হবে ভয়াবহ।

এর আগে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি নারী চালকদের রাস্তায় গাড়ি চলাচল নিরাপদ জানিয়ে বলেন, নারী চালকদের নিয়োগের বিষয় অগ্রাধিকার দিতে হবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আশিফ সালেহের সভাপতিত্বে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘গ্রাজুয়েশন অব উইমেন ড্রাইভার: এ স্টেপ টোয়ার্ডস রোড সেফটি’ শীর্ষক এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াং টেমবন, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী গাড়িচালকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION