রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

সীতাকুন্ডে বিস্ফোরণ: ৪৯ নয়, মৃতের সংখ্যা ৪১

সীতাকুন্ডে বিস্ফোরণ

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৪১ বলে জানানো হয়েছে। এর আগে এই সংখ্যা ৪৯ জন বলা হয়েছিল। সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

শামীম আহসান জানান, একই লাশ একাধিকবার গণনা করায় লাশের সংখ্যা বেশি হয়েছিল। একাধিক হাসপাতালে লাশ থাকায় গণনায় ভুল হয়েছিল। তারা ৪১টি লাশ পেয়েছেন।

রবিবার জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এ ঘটনায় মৃতের সংখ্যা ৪৯ বলে জানিয়েছিল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দুর্ঘটনার স্থান থেকে চমেক হাসপাতালে ৪১ জনের লাশ আনা হয়। সেগুলোর মধ্যে বেলা ৩টা পর্যন্ত ২৬ জনের লাশ শনাক্ত করা হয়। এর মধ্যে ২২ জনের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION