সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শেষ মুহূর্তের গোলে জার্মানির বিপক্ষে হার এড়ালো ইংল্যান্ড

খেলাধুলা ডেস্ক:

উয়েফা ন্যাশন্স লিগে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে জার্মানির বিপক্ষে হার এড়িয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার দিবাগত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র করেছে ইংলিশরা।

এই ড্রয়ের ফলে ন্যাশন্স লিগের এবারের আসরে এখনো জয়ের দেখা পেলো না গ্যারেথ সাউথ গেটের শিষ্যরা। প্রথম ম্যাচে হাঙ্গেরির কাছে হারার পর জার্মানির মতো শক্তিশালী দলের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পাওয়া এই ড্রটি অবশ্য ইংলিশদের জন্য বেশ গুরুত্বপূর্ণই বটে।

এই ড্রয়ে ২ ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে এ-৩ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে ইংলিশরা। সমান ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে জার্মানি আছে তৃতীয় স্থানে। ৪ পয়েন্ট নিয়ে ইতালি আছে শীর্ষে। আর ৩ পয়েন্ট নিয়ে হাঙ্গোরি আছে দ্বিতীয় স্থানে।

রাতে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। তবে বিরতি থেকে ফিরে ৫০ মিনিটে জার্মানিকে এগিয়ে নেন জোনাস হফম্যান। তার গোলে ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে স্বাগতিকরা। কিন্তু ৮৮ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। বেশ কয়েকবার ভিএআর চেক করার পরও বহাল থাকে পেনাল্টি। পেনাল্টি থেকে ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান হ্যারি কেন।

এটা ছিল জাতীয় দলের জার্সি গায়ে তার ৫০তম গোল। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে মাত্র দুইজন ফুটবলার দেশের হয়ে খেলে ৫০টি গোল করার কৃতিত্ব দেখাতে পেরেছেন। তার মধ্যে হ্যারি কেন একজন।বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION