রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পেকুয়ায় মাদককারবারির হামলায় পুলিশ আহত

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় মাদককারবারির হামলায় কানন সরকার নামের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। আহত পুলিশ কর্মকর্তা পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে কর্মরত।
 পুলিশ জানায়, পেকুয়ায় শাহ আলম নামের এক মাদক কারবারিকে  আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে।
বুধবার (৯জুন) রাত ১১টার দিকে পেকুয়া  উপজেলার উজানটিয়া ইউনিয়নে চর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তাকে গুরুতর আহত অবস্থায় পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এই ঘটনায় মাদক কারবারি শাহ আলমের বাড়ি ঘেরাও করে রাখলেও তাকে আটক করতে পারেনি।
চকরিয়া-পেকুয়ার সার্কেল তৌফিকুল আলম  বলেন, গোপন সংবাদে পেকুয়া থানা পুলিশ জানতে পারে মাদককারবারি শাহ আলম মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা শুরু করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)কানন সরকারসহ পুলিশের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। হামলাকারী মাদক কারবারিকে  আটকের জন্য অভিযান জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION