বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘খালেদা জিয়ার হার্টে আরও দুটি ব্লক রয়েছে’

ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে আরও দুটি ব্লক রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়ার হার্টে মোট তিনটি ব্লক পাওয়া যায়। এর একটি ছিল মূল আর্টারিতে, প্রায় ৯৯ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে। বাকি দুই ব্লকের মধ্যে একটি ৬০ শতাংশ এবং অপরটি ৪৫ শতাংশ। এ দুটি ব্লক নিয়ে চিকিৎসকরা চিন্তায় আছেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শনিবার দুপুরে এনজিওগ্রাম ও রিং লাগানোর পর থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত তিনি যে অবস্থায় আছেন, ৭২ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থা বিষয়ে নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না।

রাজধানীর এভার কেয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, সিসিইউতে খালেদা জিয়াকে হৃদরোগ বিশেষজ্ঞরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। হার্টের সমস্যা ছাড়াও তার নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে। যার কারণে সব দিক বিবেচনা করে তার চিকিৎসা করতে হচ্ছে।

উল্লেখ্য, হৃদযন্ত্রের সমস্যা থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ ভর্তি করা হয়। শনিবার সকালে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড বৈঠক করা হয়। জরুরিভিত্তিতে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন বোর্ডের সদস্যরা। দুপুরে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হয় এবং মূল আর্টারিতে ব্লক ধরা পড়ার পর সেখানে রিং পরানো হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION