সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইতালিকে গুঁড়িয়ে দিলো জার্মানি

খেলাধুলা ডেস্ক:

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। এই তো কিছুদিন আগেই আর্জেন্টিনার কাছে তিন গোল হজম করতে হয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটিকে। একটু স্বস্তি খুঁজছিল মানচিনির ইতালি। তা আর হলো কই, এবার তো পুরোনো প্রতিদ্বন্দ্বী জার্মানির কাছে ৫-২ গোলে বিধ্বস্ত।

মনশেনগ্লাডবাখের বরুশিয়া-পার্কে স্থানীয় সময় মঙ্গলবার রাতে নেশন্স লিগের ম্যাচটি ৫-২ গোলে জিতে নিয়ে আবারও নিজেদের জাত চেনালো জার্মানি। ম্যাচে জসুয়া কিমিখ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলটি করেন টমাস মুলার। আর টিমো ভেরনারের শেষ দুই গোল ইতালিকে লজ্জায় ফেলে দেয়।

অন্যদিকে ম্যাচের শেষবেলায় ইতালির হয়ে দুটি গোল করেন বাস্তোনি ও গনোন্তোর। কিন্তু ততক্ষণে যা করার করে ফেলে জার্মানি।আসরের প্রথম চার ম্যাচে জয়ের দেখা না পেলেও এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালির রক্ষণভাগে আতঙ্ক সৃষ্টি করে রাখে মুলাররা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION