বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

শিক্ষায় এগিয়ে গেলে উন্নয়ন কাজের সার্থকতা আসবে -শিক্ষা উপমন্ত্রী

বিশেষ প্রতিবেদক:
শিক্ষায় এগিয়ে গেলে উন্নয়ন কাজের সার্থকতা আসবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
তিনি বলেন, ব্যক্তি জীবনে নৈতিক শিক্ষা চর্চা করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ। জনগণের টাকায় স্বপ্নের পদ্মাসেতু নির্মিত হয় উদ্বোধনের অপেক্ষায়। দেশের সর্বস্তরে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।
বুধবার (১৫ জুন) দুপুরে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজে সংবর্ধনায় শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা অনেকে কোরআন পড়ি। খতম দিই। কিন্তু আরবী ভাষা জানিনা, বুঝিনা। আরবি; ইংরেজি, বাংলা জানলে পৃথিবীর সব জায়গায় কর্ম খোঁজে নিতে পারব।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক কাজ জানা থাকা দরকার। কারিগরি দক্ষতা বাড়াতে হবে। কিভাবে গবাদিপশু লালন পালন করা হয় সেটিও শিখতে হবে।
কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনায় মন্ত্রী বলেন, বায়তুশ শরফের চমৎকার অবকাঠামো ও শিক্ষার মান রয়েছে। এখানে সকল সম্প্রদায়ের লোক ছাতার নীচে পড়ছে। এরকম চমৎকার পরিবেশ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেখতে চাই।
বায়তুশ শরফ খুব শীগ্রই উচ্চ মাধ্যমিকের অনুমোদন দিতে সমস্যা হবে না।
বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রীর কন্ঠে “শিক্ষা দিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগান দেয় শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সাইমুম সরওয়ার কমল, কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমেদ, সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দে, জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর।
সাংবাদিক শহিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ছৈয়দ করিম।
কুরআন তিলাওয়াত করেন বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাছির উদ্দীন।
সংবর্ধনার আগে কক্সবাজার বায়তুশ শরফ শাহ কুতুবউদ্দীন আদর্শ দাখিল মাদরাসাসহ কয়েকটি একাডেমিক ভবন উদ্বোধন এবং কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন মন্ত্রী।
চট্টগ্রাম সিটির সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছলে মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের নেতৃত্বে  শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে মন্ত্রীকে একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম বলেন, শিরক, বিদআত ও ধর্মীয় গোঁড়ামিমুক্ত একটি প্রতিষ্ঠান বায়তুশ শরফ। এখানে শুধু সাধারণ শিক্ষা নয়, ধর্মীয়, কারিগরী ও প্রযুক্তির সব ধরণের পড়ালেখা করানো হয়। আদর্শবান নাগরিক গড়ে তুলতে বায়তুশ শরফের ভূমিকা অপরিসীম।
প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION