রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সেন্টমার্টিন্স দ্বীপে পর্যটক সীমিত ও নিবন্ধন প্রথা কার্যকর হলে ক্ষতিরমুখে পড়বে পর্যটন শিল্প

ভয়েস প্রতিবেদক:
সেন্টমার্টিন্স দ্বীপে পর্যটক সীমিত এবং পর্যটকদের রেজিষ্ট্রেশন সিস্টেম চালু করলে কক্সবাজারে পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতির আশংকা প্রকাশ করেছেন সেন্টমার্টিন্স দ্বীপে চলাচলকারী জাহাজ মালিকদের সংগঠন সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন।
আজ বুধবার দুপুরে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় পরিবেশ সংরক্ষণের নামে পরিবেশ ও বন মন্ত্রণালয় সামনের পর্যটন মওসুমে সেন্টমার্টিন্স দ্বীপে প্রতিদিন মাত্র ৯ শত জন পর্যটক এবং পর্যটকদের রেজিষ্ট্রেশন সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করা হলে কক্সবাজারের পর্যটন শিল্পে মারাত্মক প্রভাব পড়বে। সেন্টমার্টিন্স দ্বীপের ১০ হাজার বাসিন্দা বেকারত্বের শিকার হবে।  সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন্স দ্বীপে ভ্রমণ সীমিত না করে জীব বৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে দেশি বিদেশি পর্যটকদের ভ্রমণ নিশ্চিতে নীতিমালা প্রনয়নের জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি তোফায়েল আহমেদ সেক্রেটারি হোসাইন ইসলাম বাহাদুর ট্যুর অপারেটর এসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামাল সেন্টমার্টিন্স হোটেল মোটেল মালিক সমিতির সেক্রেটারি আব্দুর রহিম প্রমুখ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION