বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি নেতারা প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন:কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ভয়েস নিউজ ডেস্ক:

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পেরে বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় নিমজ্জিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‌‘বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন।’

সোমবার (২৭ জুন) এক বিবৃতিতে কাদের আরও বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতলে নিমজ্জিত।’

সরকার নাকি অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এমন বক্তব্যে বিএনপির হতাশা ও রাজনৈতিক দীনতা উন্মোচিত হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‌‘শেখ হাসিনা সরকারের সঙ্গে জনগণ রয়েছে; আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোনও উদ্বেগ নেই। বরং বিএনপি নেতারা নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন।’

বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারেনি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্রের বিকাশে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপির দায়িত্বহীনতা, দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে।’

বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তবুও বিএনপি অপরিণামদর্শী রাজনীতির চর্চা করে যাচ্ছে।’

বিএনপি দেশবিরোধী ও উন্নয়নবিরোধী প্রচার-প্রচারণা এবং গুজবে বিশ্বাসী মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে বিএনপি ষড়যন্ত্রপ্রিয় জনবিরোধী অপশক্তি।’

বিএনপি কখনও বিপদে মানুষের পাশে দাঁড়ায় না দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘বানভাসী মানুষের পাশে যখন সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করছে, তখন বিএনপি নেতারা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION