বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আ.লীগের পরিস্কার অবস্থান ইভিএমের পক্ষে

ওবায়দুল কাদের (ফাইল ফটো)

ভয়েস নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনকে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ জুন) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত বৈঠকে অংশ নিয়ে এ অবস্থানের কথা জানায় দলটি।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রাখঢাক করার কিছু নেই। দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। উল্লেখযোগ্য হারে দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাড়াতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে কারিগরি বিষয়ে ভোটদান নিয়ে আলোচনার আয়োজন করেছে। আমাদের আমন্ত্রণ জানানোয় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনে করে সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য ইসির গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও সক্ষমতা গুরুত্বপূর্ণ। এছাড়া ইসির দায়িত্বশীল নিরপেক্ষ আচরণ, সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ইভিএমে ভোটগ্রহণের পদ্ধতি বৃদ্ধি করতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের বক্তব্যটি লাউড অ্যান্ড ক্লিয়ার। আগেও আমরা ইসিকে বলেছিলাম, এখানে রাখ ঢাক করার কিছু নেই। আগামী নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়াতে হবে।’

এছাড়া তিনি বিতর্কিত কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়া, প্রজাতন্ত্রের কর্মচারীদের রিটার্নিং অফিসার থেকে পোলিং অফিসার নিয়োগসহ একগুচ্ছ দাবির কথা বলেন।

বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা আরও দলগুলোর সঙ্গে আলোচনা করেছি। ইভিএমের বিপক্ষেই বেশি। ইভিএম নিয়ে আগে আমাদের ধারণা ছিল না। এখন পাকাপোক্ত ধারণা আছে। অনেকে ইভিএমের পক্ষে বলেছেন। অনেকেই সরাসরি বলেছেন, ইভিএমে নির্বাচনে যাবো না। সবার সঙ্গে আলোচনা পর্যালোচনা করে বস্তুনিষ্ঠ সিদ্ধান্তে উপনীত হবো।’

বৈঠকে আরও ৯টি দলের প্রতিনিধি, অন্য নির্বাচন কমিশনারনহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION