বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির ‘ইয়োলো-বিল্ড সি স্নেক’

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতে ‘ইয়োলো-বিল্ড সি’ সাপের দেখা মিলেছে। শুক্রবার (০১ জুলাই) সৈকতের সুগন্ধা পয়েন্টে সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে এই সাপ দেখতে পর্যটকরা ভিড় করেন।

কক্সবাজার সৈকতের বীচকর্মী মাহবুব বলেন, সুগন্ধা পয়েন্ট ‘ইয়োলো-বিল্ড সি’ সাপটি দেখতে পান স্থানীয় কয়েকজন। তারা গায়ে বালু মারতে থাকলে সাপটি সাগরে চলে যায়। এটি বিষধর সাপ। এদের পেটের রঙ হলুদ এবং দেহের উপরিভাগ কালো।

স্থানীয় পরিবেশবাদী ও সাংবাদিক আহমদ গিয়াস জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সব সাপের মধ্যে ‘ইয়োলো-বিল্ড সি’ সাপ চতুর্থ। এটা বিষধর সাপ। সচরাচর এদের দেখা যায় না। গত বছরের জুনে কক্সবাজার সমুদ্র সৈকতে এই সাপ দেখা গিয়েছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION