বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯৩ জনের। সোমবার (৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবিবার ১৩টি ল্যাবে ৬০৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩ জনের পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মহানগরের ৮২ জন এবং জেলায় ১১ জন। করোনায় মৃত ব্যক্তি জেলার বাসিন্দা। করোনা শনাক্তের হার ১৫ দশমিক ২৯ শতাংশ। এর আগের দিন রবিবারও মহানগরে করোনায় একজনের মৃত্যুর খবর দেয় সিভিল সার্জন কার্যালয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, চট্টগ্রামে এ পর্যন্ত ১ হাজার ২৬৫ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে মহানগরে ৭৩৫ জন এবং জেলায় ৬৩০ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ২৭ হাজার ৪৪৪ জন। এর মধ্যে মহানগরে ৯২ হাজার ৯১২ জন এবং জেলায় ৩৪ হাজার ৬৩২ জন।

এর আগে গত শুক্রবার চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়। দুই দিন পর রবিবার আরও একজনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি করোনায় দুই জনের মৃত্যু হয় বলে জানায় সিভিল সার্জন কার্যালয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION