বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বড় মহেশখালী ও কালারমারছড়ায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান সম্পন্ন 

আমিনুল হক, মহেশখালী: 
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান সম্পন্ন  হয়েছে।
আজ ৬ জুলাই দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন। শপথ অনুষ্ঠানে  জেলা প্রশাসক বলেন, জনগনের দেয়া রায়কে প্রাধান্য দিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়ন ও গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
আজ শপথ অনুষ্ঠানে শপথ নেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান  আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। উল্লেখ্য যে, গত ১৫ জুন এই দুই ইউনিয়নে সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত দুই চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব শা আ ম  এনায়েত উল্লাহ বাবুল ও তারেক বিন ওসমান শরীফ এবার সহ ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION