বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
রুহুল কবির রিজভী আহমেদ ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ‘নিশিরাতের সরকারের সিন্ডিকেটে ভাড়ার নৈরাজ্য, পথের সীমাহীন মহাদুর্ভোগ মানুষের ঈদ আনন্দকে ম্লান করে দিচ্ছে। ঈদ আসলেই আওয়ামী সরকারের পরিবহন ও টিকিট সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। যে যেভাবে পারে দুই-তিনগুণ ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটে। সবকিছু করছে সরকারি দলের লোকেরা। কারণ এই অর্থের ভাগ পায় ক্ষমতাসীন দলের রাঘব বোয়ালরা।’
শুক্রবার (৮ জুলাই) রাজধানীর নয়া পল্টনে দলীয় অফিসে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘একদিন পরেই ত্যাগের মহিমায় উৎকীর্ণ পবিত্র ঈদুল আজহা। শহরের কষ্ট-ক্লান্ত মানুষ প্রিয়জনের সঙ্গে আনন্দ উদযাপনে ফিরছেন গ্রামে। কিন্তু পথে পথে যানজট, চাঁদাবাজি ও হয়রানি অব্যাহত রয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘পথের ক্লান্তিই শেষ না, দেশের বৃহৎ অঞ্চলজুড়ে ত্রাণবঞ্চিত বন্যার্ত মানুষের হাহাকার অন্যদিকে গ্রামীণ জনপদে সরকারি দলের ক্যাডারদের অত্যাচার ওঁৎ পেতে আছে ঈদের আনন্দকে নিরানন্দে পরিণত করতে।’
ভয়েস/জেইউ।