সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বাংলাদেশে হবে শ্রীলঙ্কার এশিয়া কাপ?

খেলাধুলা ডেস্ক:

শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তাপ বাড়ছেই। বিক্ষোভকারীদের তোপের মুখে পালিয়ে বেড়াচ্ছেন দেশটির প্রেসিডেন্ট। যদিও এই মারাত্মক পরিস্থিতিতেও দেশটিতে দিব্যি ক্রিকেট চলছে। অস্ট্রেলিয়ার সঙ্গে চলছে শ্রীলঙ্কার, পাকিস্তান দলও এরই মধ্যে খেলতে পৌঁছে গেছে দেশটিতে। ভারতের নারী ক্রিকেট দলও রয়েছে সেখানে। তবুও দেশটিতে আসন্ন এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা বেড়েই চলেছে।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন সম্ভব না হলে সেক্ষেত্রে বাংলাদেশ তৈরি বলে জানা গেছে। গত মে’তে যখন প্রথম শ্রীলঙ্কা-সংকট শুরু হয়, তখনই বিসিবি’র একটি সূত্র জানিয়েছিল যে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে এশিয়া কাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল বিসিবি।

নতুন করে শ্রীলঙ্কায় সংকট ঘনীভূত হওয়ায় বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা বাড়ছে। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেটাররাও আপাতত শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী নন, তারা নিজ নিজ ক্রিকেট বোর্ডকে নিজেদের অনাগ্রহের বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের আসন্ন এশিয়া কাপে খেলার কথা। ষষ্ঠ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, হংকং, সিঙ্গাপুরের মধ্যে যে কোনো একটি দেশ অংশ নেওয়ার সুযোগ পাবে। এই চারটি দেশকে একটি বাছাই প্রতিযোগিতা আয়োজন করবে এসিসি।

এদিকে এশিয়া কাপ শুরুর দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কয়েকদিন আগে জানিয়েছিল, আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION