বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দেব : সিইসি

ভয়েস নিউজ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে না। প্রয়োজন হলে দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দেব।

সোমবার (১৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে এ কথা বলেন সিইসি। আগামী দ্বাদশ নির্বাচন কেমন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সংলাপের দ্বিতীয় দিনে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে আলোচনা শুরু হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসে তাতে ইসির কোনো আপত্তি থাকতে পারে না। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই। একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার।

সিইসি বলেন, দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে না। দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দেব। যেকোনো উপায়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION