সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ওয়ানডে থেকে স্টোকসের বিদায়

খেলাধুলা ডেস্ক:

গত সোমবার বিকেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন অনেকটা হুট করেই। সেই বেন স্টোকস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল খেলতে নেমেছিলেন নিজের শেষ ওয়ানডেটা। তবে প্রোটিয়ারা সেটা মোটেও সুখকর হতে দিলো না। রাসি ফন ডার ডাসেনের ক্যারিয়ারসেরা ১৩৪ রানে ভর করে ইংল্যান্ডকে ৬২ রানে হারিয়েছে প্রোটিয়ারা। ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল দলটি।

স্টোকসের বিদায়ী ওয়ানডেতে শুরুটা মন্দ করেনি ইংল্যান্ড। কুইন্টন ডি কককে অল্পেই ফিরিয়ে দিয়েছিলেন মঈন আলি। তবে এরপরের গল্পটা শুধু প্রোটিয়াদেরই। তিনে নামা ডাসেন প্রথমে ওপেনার ইয়ানেমান মালানের (৫৭) সঙ্গে গড়েন ১০৯ রানের জুটি।

এরপর ১৫১ রানের জুটি গড়েন এইডেন মার্করামের সঙ্গে; ব্যক্তিগত ৭৭ রানে মার্করাম ফিরলেও ডাসেন লড়েছেন প্রায় শেষ পর্যন্ত। ৪৬তম ওভারে যখন ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৪ রানে ফিরেছেন, তখন দক্ষিণ আফ্রিকাকে বড় রানের দিশা দেওয়া হয়ে গেছে তার।

বাকি কাজটা সেরেছেন ডেভিড মিলার। হাইনরিখ ক্লাসেনের সঙ্গে তার ২০ বলে ৩০ রানের জুটিতে ভর করেই দক্ষিণ আফ্রিকা গড়ে ফেলে ইংল্যান্ডের মাটিতে তাদের সর্বোচ্চ রানের ইনিংস।

যে ক্যারিয়ারে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন বিশ্বকাপের শিরোপা, এছাড়াও গড়েছেন অগণিত সব কীর্তি, সেই ক্যারিয়ারের শেষের দিনে বড্ড সাদামাটা ছিলেন স্টোকস। বল হাতে করেছেন মাত্র ৫ ওভার। ছিলেন বড় খরুচে, দিয়েছেন ৪৪ রান।

বল হাতে বিবর্ণ রূপটা মুছে দিতে পারতেন ব্যাট হাতে। সেখানেও ব্যর্থই হয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার। ১১ বলে ৫ রান করে ফিরেছেন তিনি।

এর আগে দক্ষিণ আফ্রিকার ৩৩৩ রানের জবাব দিতে নেমে শুরুটা মন্দ হয়নি ইংলিশদের। জেসন রয় আর জনি বেয়ারস্টো ১০২ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেলেছিলেন। তবে এরপরই স্বাগতিকদের ভেঙে পড়ার শুরু। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। ১০২ রানে রয়কে হারানোর পর আরেক ওপেনার বেয়ারস্টোকে হারায় ১২৫ রানে। ১৪২ রানে বিদায় নেন স্টোকসও। ২০০ পেরোনোর আগেই শেষ হয়ে যায় দলটির ৬ উইকেট>

ওপাশে সঙ্গীদের আসা যাওয়ার মিছিলেও জো রুট চেষ্টা করেছিলেন বেশ। ৭৭ বলে ৮৬ রানের ইনিংসটাও শেষ হয় দলীয় ২৫২ রানে। এরপর ইংল্যান্ডের রান আর বেশি দূর এগোয়নি। অলআউট হয় ২৭১ রানেই। ফলে ৬২ রানের জয় নিয়ে স্টোকসের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডকে জয়বঞ্চিত রাখার কাজটা সেরে ফেলে দ. আফ্রিকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION