সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পিএসজির পরিকল্পনা নিয়ে ‘অন্ধকারে’ নেইমার

খেলাধুলা ডেস্ক:

পিএসজিতে থাকতে চান নেইমার। ফরাসি চ্যাম্পিয়নরা তাকে ছেড়ে দিতে উন্মুখ, এমন গুঞ্জনের মধ্যেও ক্লাবটিতে থেকে যাওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করলেন তিনি। জাপানে পিএসজির দ্বিতীয় প্রীতি ম্যাচ শেষে সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন এই ব্রাজিলিয়ান।

প্রাক-মৌসুম সফরে এখন জাপানে অবস্থান করছে পিএসজি দল। সেখানে আজ শনিবার (২৩ জুলাই) সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে জে-লিগ ক্লাব উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে নিজের পিএসজি ভবিষ্যতে আলোকপাত করেছেন নেইমার।

এ সময় পিএসজিতে থেকে যাওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করে নেইমার বলেন, ‘আমি এখনো ক্লাবে থাকতে চাই।’ তবে সঙ্গে এ-ও জানিয়ে রাখলেন যে, তাকে নিয়ে ক্লাবের পরিকল্পনার ব্যাপারে এখনো অন্ধকারে তিনি, ‘ক্লাব এখনো আমাকে কিছু বলেনি, তাই (আমাকে নিয়ে) তাদের পরিকল্পনার ব্যাপারে আমার কিছু জানা নেই।’

পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের ক্লাবের দায়িত্ব নিয়ে জোর গলায় নেইমারকে রেখে দেওয়ার কথা বলেছিলেন। তবে সময়ের সাথে নেইমার ইস্যুতে তার সুরও মিইয়ে এসেছে। উরাওয়ার বিপক্ষে ম্যাচের পর গালতিয়ের বলেন, ‘নেইমার মৌসুমের শুরু থেকেই দারুণ কাজ করছে। সে সম্পূর্ণ ফিট এবং তাকে দেখে মনে হয় সে (পিএসজিতে) খুশি। তবে সামনের দিনগুলোতে কি হবে সেটা আমার জানা নেই। তার সাথে এই বিষয়ে আমার কথা হয়নি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION