বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি শুধু শেখ হাসিনা সরকারের ব্যর্থতা আর স্বপ্ন দেখে ক্ষমতার মসনদ:কাদের

ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

বিদ্যুৎ নিয়ে বিএনপির বিক্ষোভ বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নেতারা বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক গতিধারা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব, করোনাপরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার দেখছেন না। তাঁরা দেখেন শুধু শেখ হাসিনা সরকারের তথাকথিত ব্যর্থতা আর স্বপ্ন দেখে ক্ষমতার মসনদ।

বিএনপির রাজনীতি এখন উটপাখির নীতিতে চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বিশ্ব-সংকটে বালুতে মাথা গুঁজে আছে। আর চিরাচরিত সরকারবিরোধী বিষোদ্গার অব্যাহত রেখেছে। তাদের রাজনীতিতে নতুনত্ব নেই, জনমানুষের কল্যাণে নেই কোনো ভাবনা।

বিশ্ববাজারে তেল, গ্যাস, ভোজ্যতেল, সারের দাম এখনো অস্থির আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সরকার জনকল্যাণে ভর্তুকি দিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ভালো কথা। তারা বিক্ষোভ করুক, মিছিল করুক এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে বিক্ষোভের নামে জনশান্তি বিঘ্ন ঘটানোর অপপ্রয়াস চালালে জনস্বার্থে সরকার তা কঠোর হস্তে দমন করবে।

বিএনপি নেতাদের নির্বাচনী গণতন্ত্রের কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়ে সংসদে না যাওয়া কোন নির্বাচনী গণতন্ত্র? তিনি বলেন, যাদের নিজেদের সর্বাঙ্গে পঙ্কিলতা তাদের গণতন্ত্রের সবক দেওয়া হাস্যকর ও অর্থহীন।

গণতন্ত্র নিয়ে কথা বলার আগে বিএনপি নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেখে নিতে বললেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আগে নিজ দলে গণতন্ত্রচর্চা করুন।
এর আগে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

ভয়েস/জেইউ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION