বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপির আয়ের চেয়ে ব্যয় কোটি টাকা বেশি

বিএনপি,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

গত বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। এ সময়ে আয়ের চেয়ে কোটি টাকা বেশি ব্যয় করেছে দলটি।বৃহস্পতিবার (২৮ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন সচিবের কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

রুহুল কবির রিজভী জানান, এক বছরে বিএনপির আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। কমিটির সদস্যদের মাসিক চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি, ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান ও ব্যাংকের এফডিআর থেকে এ আয় হয়েছে। একই সময়ে বিএনপির ব্যয় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। কর্মচারীদের বেতন-বোনাস, ক্রোড়পত্র বিলসহ বিভিন্ন খাতে এসব টাকা ব্যয় হয়েছে। সে হিসেবে আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা বেশি ব্যয় করেছে বিএনপি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION