বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাংসদের বিরুদ্ধে অপপ্রচার, পেকুয়ায় আ’লীগের সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি:
বিভিন্ন অনলাইন, প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চকরিয়া- পেকুয়ার সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে কূরুচিপূর্ণ ও মানহানীকর বক্তব্য দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে পেকুয়া উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পেকুয়া উপজেলা আ’লীগের সদ্য নির্বাচিত সভাপতি এম শহিদুল্লাহ বলেন, গত ২৬ মার্চ উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়ার গণমানুষের প্রিয় নেতা জনপ্রিয় সাংসদ আলহাজ্ব জাফর আলম। বক্তব্যের কিছু অংশ বিকৃত করে পেকুয়ার কিছু সাংবাদিক কূরুচিপূর্ণ ও মানহানীকর শব্দ উল্লেখ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে দেয়। তা দৃষ্টি আকর্ষণ হয় পেকুয়া উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ক্ষোভ ছড়িয়ে পড়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। মনগড়া সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে পেকুয়া উপজেলা আ’লীগ। ভিত্তিহীন নিউজ ছাড়াও প্রতিহিংসা দেখিয়ে বাহ্যিক কিছু বিষয় টেনে এনে সাংসদের মানহানী করা হয়। আ’লীগ ও সহযোগী সংগঠনের দলীয় পদবীধারী যেই সব ব্যক্তি মিথ্যাভাবে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও মানহানীকর সংবাদ পরিবেশন করায় আইনগত ব্যবস্থাও নেয়া হবে।
সামনের দিনগুলোতে সাংসদসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান সদ্য নির্বাচিত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র নেতা সাইফু উদ্দিন খালেদ, আবুল শামা শামীম, মফিজুর রহমান, কাজিউল ইনসান, আ’লীগ নেতা ছৈয়দুল হক, আবুল হাশেম টুনু, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এম আজম খান, সম্পাদক শাহাদাত হোছাইন, বারবাকিয়ার সভাপতি আবুল শামা, সম্পাদক কামাল হোসেন, টৈটংয়ের সভাপতি সরওয়ার কামাল, সম্পাদক জাহেদুল ইসলাম, রাজাখালীর সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক নাসির উদ্দিন, উজানটিয়ার সভাপতি মোঃ শাহাজামাল, সম্পাদক নাসির উদ্দিন, মগনামার সভাপতি খাইরুল এনাম, সম্পাদক সোলতান মোহাম্মদ রিপন, শিলখালীর সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক, শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওসমাণ গণি, সম্পাদক নেজাম উদ্দিন, তাঁতীলীগের সভাপতি জায়েদ মোর্শেদ, শ্রমিকলীগের সম্পাদক বেলাল উদ্দিন ও ফোরকান এমইউপিসহ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION