মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

সুন্দরবনের ৪শ’ বছরের সমস্যার সমাধান করেছে র‌্যাব: বেনজির

বিশেষ প্রতিবেদক:

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, সুন্দরবনের ৪শ’ বছরের পুরনো সমস্যার সমাধান করেছে র‌্যাব। প্রধানমন্ত্রীর নির্দেশে অপারেশন শুরুর পর গত ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষনা করা হয়। দস্যুমুক্ত হওয়ায় সুন্দরবনের ২৫ লক্ষ মানুষ সুফল ভোগ করছে। আগের তুলনায় এখানে বাঘ, হরিণসহ প্রাণীর সংখ্যা বেড়েছে।

শুক্রবার রাতে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশে প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেইলার উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বেনজির আরও বলেন, র‌্যাবের সদস্যরা দেশকে ভালবেসে আত্মহুতি দিয়েছে। শত শত সদস্য আহত আছে। কারও হাত উড়ে গেছে, কারও পা। কখনো পরিবার ও সন্তানের কথা চিন্তা করেনি। দায়িত্ব থেকে পিছিয়ে ছিল না তারা। সিনেমার চেয়ে র‌্যাবের সব অভিযান অনেক বেশি সিনেমাটিক, দুঃসাহসিক।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ লিমিটেড এর প্রযোজনায় রোমাঞ্চকর এই পূর্ণদৈর্ষ ছবিটি পরিচালনা করেন দীপংকর দীপন।

ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন নায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নায়িকা নুসরাত ফারিয়া, রাইসুল আহমেদ আসাদ,রোশান, দর্শনাসহ অনেকেই।

বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে।

অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন চলচিত্রটির অভিনয় শিল্পীরা। চলচিত্রটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা এসেছিলো। কিন্তু ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি।এসময় অন্যান্য প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION